কুড়িগ্রামে ট্রাকচাপায় দুইজনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২০, ১৬:০৫| আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৬:০৯
অ- অ+

কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের আন্ধারীঝাড় বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার হাজির মোড়ের আব্দুল মজিদের ছেলে শাহজাহান ও নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকার নূরল ইসলামের মেয়ে ও নিহত শাহজাহানের শ্যারিকা নাজমা আক্তার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহজাহান ও তার শ্যালিকা নাজমা আক্তার মোটরসাইকেল যোগে ভূরুঙ্গামরীর দিকে যাচ্ছিলেন। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনার পর প্রায় দুই ঘন্টা কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, এ দুর্ঘটনায় নিহতদের উদ্ধার করা হয়েছে। তবে ওই ট্রাক এবং চালকের খোঁজ পাওয়া যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে।

(ডাকাটাইমস/৬আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদি আরবের রিয়াদে তৃতীয় দিনে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
পানামায় ফের ৬ মাত্রার ভূমিকম্প, আহত ২৭
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’