শ্বশুর বাড়ির পুকুরে ডুবে জামাইয়ের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শাহ আলী (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহ আলী পৌর এলাকার আউশিয়া গ্রামের চাঁদ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাহ আলী বিকালে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। পুকুর অনেক বড় ও গভীরতা বেশি হওয়ায় শখ করে সাঁতার দিতে গিয়ে তিনি ডুবে যান। পরে স্থানীয়রা পুকুরে নেমে মৃত অবস্থায় তার লাশ খুঁজে পায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































