দুদকের মামলায় প্রদীপকে আদালতে তোলা হবে দুপুরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৬| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৫২
অ- অ+

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যায় অভিযুক্ত কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমারকে আজ চট্টগ্রাম আদালতে তোলা হবে।

সোমবার দুপুর ১২টা থেকে একটার মধ্যে তাকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত শনিবার প্রদীপকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয়।

দুদক কর্মকর্তারা জানান, সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আজ আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ওসি প্রদীপকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) যে আবেদন করা হয়েছে তার শুনানি হবে। মূলত আজ থেকে এ মামলার কার্যক্রম শুরু হচ্ছে।

এর আগে গত ২৩ আগস্ট অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যায় অভিযুক্ত প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলায় ২৭ আগস্ট মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার দেখানোর আবেদন জমা দেয়া হয়। আদালত ১৪ সেপ্টেম্বর আদেশের শুনানির জন্য সময় নির্ধারণ করেন।

কারা তত্ত্বাবধায়ক (জেল সুপার) জানান, প্রদীপ কুমার দাশ বর্তমানে চট্টগ্রাম কারাগারে সাধারণ হাজতির মতো সুযোগ-সুবিধা পাচ্ছেন। তাকে ডিভিশন দেয়া হয়নি।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/কেআর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4