ফরিদপুরে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৩| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৮
অ- অ+

ফরিদপুরের পাট ব্যবসায়ী আ. হামেদ মোল্যা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে কানাইপুর বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।

ফরিদপুরের ঐতিহ্যবাহী কানাইপুর বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে মঙ্গলবার সকালে বাজারের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে কয়েকশ পাট ব্যবসায়ী ও নিহতের পরিবারের সদস্যরা অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চেয়ে বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মো. খোকন মাতব্বর, বাবুল খান, নিহতের স্ত্রী কোহিনুর বেগম, ভাই শহীদ মোল্যা, ছেলে জিসান প্রমুখ।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে বের হন হামেদ মোল্যা। রাতে আর বাড়ি ফিরে আসেননি। পরদিন সকালে হামেদের বাড়ি থেকে ২০০ মিটার দূরে মালাঙ্গা গ্রামের মোতালেব মিয়ার ধান ক্ষেত থেকে কোতোয়ালি থানা পুলিশ হামেদ মোল্যার লাশ উদ্ধার করে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত
সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টা ধরে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা