গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২০, ০০:৫৬
অ- অ+

গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হালিম নামে এক রিকশাভ্যান চালক নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের মেরীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল হালিম উপজেলার হোসেনপুর ইউনিয়নের লক্ষীপুর (কয়ারপাড়া) গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় আব্দুল হালিম ব্যাটারিচালিত অটো রিকশাভ্যান চালিয়ে ঘোড়াঘাট থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে মেরীরহাট এলাকায় বিপরীতমুখী একটি মোটরসাইকেল রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা আব্দুল হালিমকে উদ্ধার করে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও আহত হয়েছেন। তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব ঢাকাটাইমসকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অভিনেত্রী বাঁধনের উপর হামলা এবং...
চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ড ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ১১
ঢাকাসহ দেশের ৪ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা