ডিগ্রি পরীক্ষায় ৬৫ দশমিক ৭৮ শতাংশ উত্তীর্ণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২০, ১৮:৩৫
অ- অ+

২০১৭ সালের পুরাতন সিলেবাসের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সে ৬৫ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ রবিবার সন্ধ্যা ৭টায় ফল প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সারাদেশের ১ হাজার ১৯৪ টি কলেজের মোট ৬৩৫ টি কেন্দ্রে সর্বমোট ৮ হাজার ৪২৬ জন নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results কিংবা যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে NU স্পেস DEG স্পেস রোল নাম্বার লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করে ফল জানা যাবে।

(ঢাকাটাইমস/০৪ অক্টোবর/টিএটি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম বরখাস্ত
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী
পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর গাড়িবহরে কেউ ইটের টুকরা ছোড়েনি: মাদারীপুরের এসপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা