রাশিয়া থেকে ১১৬টি ফাইটার জেট কিনবে ভারত

চলতি বছরের শেষেই ১১০টিরও বেশি ফাইটার জেটের অর্ডার দেবে ভারত। জানা গিয়েছে ভারতীয় বায়ুসেনায় ফাইটার জেটের সংখ্যা ক্রমশ কমে এসেছে। তাই রাশিয়া থেকে ২০২০ সালের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসেই ১১৬টি অত্যাধুনিক ফাইটার জেট কিনবে ভারত। খবর দ্য প্রিন্টের।
খবরে বলা হয়েছে, ২১টি মিগ ২৯ আনানো হবে। ১৯৮০ সালে এই মিগ বিমানগুলির কাঠামো তৈরি হয়েছিল, কিন্তু কখনও ব্যবহার করা হয়নি। কাঠামো পুরোনো হলেও, এর যন্ত্রপাতি অত্যাধুনিক হবে বলে জানা গিয়েছে। মিগ ছাড়াও ১২টি এসইউ-৩০ এমকেআই আনানো হবে। আনানো হতে পারে ৮৩টি তেজস মার্ক ১এ।
এক অনুষ্ঠানে এই তথ্য দিয়েছেন বায়ুসেনা প্রধান আরকেএস বাদোরিয়া। তিনি বলেন, যেখানে বায়ুসেনায় ৪০ স্কোয়াড্রন ফাইটার থাকার কথা, সেখানে ৩০ স্কোয়াড্রন ফাইটার রয়েছে। এদের মধ্যে বেশিরভাগই বাতিল হয়ে যাওয়া মিগ চালান।
পূর্ব লাদাখে আরও ৬০ হাজার সেনা মোতায়েন করেছে ভারত। মোতায়েন করা হয়েছে ভীষ্ম ট্যাংক, অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, সুখোই ফাইটার জেট, চিনুক ও রুদ্র হেলিকপ্টার। চীন সীমান্তে চলছে ভারতীয় সেনার কড়া নজরদারি।
সোমবার বাদোরিয়া জানান, ভারত চীন সীমান্ত সংঘাতের সময় এমন পরিস্থিতি তৈরি হয়নি, যেখানে এয়ারস্ট্রাইক চালাবে বিমানবাহিনী। তবে বিমানবাহিনী তৈরি যেকোনো সময় এয়ার স্টাইকের জন্য।
ঢাকা টাইমস/০৭অক্টোবর/একে
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































