মাধবপুরে বিপুল পরিমান আতশবাজি উদ্ধার

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২০, ১৯:০২
অ- অ+

হবিগঞ্জের মাধবপুর পৌরশহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করেছে ট্রাস্কফোর্স। বুধবার সকালে শহরের ৪ নং ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে এসব আতশবাজি উদ্ধার করা হয়।

হবিগঞ্জের ৫৫ বিজিবি’র সহকারী পরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানান, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনুভা নাশতারানের নেতৃত্বে ট্রাস্কফোর্সের একটি দল এ অভিযান চালায়। এসময় ১০ হাজার ৮০০টি ভারতীয় আতশবাজি উদ্দার করা হয়। যার মধ্যে রয়েছে এক হাজার ৮০০ প্যাকেট ভারতীয় কুবরা, তারা বাজি এক হাজার প্যাকেট, পেরট বাজি ৮ হাজার প্যাকেট।

উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনুভা নাশতারান জানান, বিজিবিকে নিয়ে অভিযান চালিয়ে এ আতশবাজিগুলো উদ্ধার করা হয়। বিজিবি আতশবাজিগুলো কাস্টমসে জমা দেবে।

(ঢাকাটাইমস/৪নভেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করবে পুলিশ: ডিএমপি কমিশনার
গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, ২ পুলিশ সদস্য আহত
দুর্গাপূজা ঘিরে কোনো হুমকি নেই, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি: এসআরবি ডিজি
গুলশানের পেয়ারি তেহারিকে এক লাখ টাকা জরিমানা