ফাস্ট চার্জিং ফোন আনছে নকিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২০, ১৩:২৬| আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৪:১০
অ- অ+

নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন ফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে। মডেল নকিয়া ২.৪। শিগগিরই এই ফোন এশিয়ার বাজারে পাওয়া যাবে।

সম্প্রতি নকিয়ার নতুন এই ফোনের একটি ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিওতে ফোনটির নজরকাড়া লুক দেখে ক্রেতাদের আকর্ষণ বেড়েছে। সাধ্যের মধ্যেই দাম থাকছে ফোনটির। খুব সম্ভবত ১২ থেকে ১৫ হাজার টাকার মধ্যে মিলবে এই ফোন। আকর্ষণীয় তিনটি আলাদা রঙে আনা হচ্ছে এই ফোন।

ফোনটি চলবে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে। এছাড়াও রয়েছে ডুয়েল সিমের সুবিধাও। সঙ্গে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে রয়েছে অক্টোকোর মিডিয়াটেক হেলিও পি২২ চিপসেট। সঙ্গে ৩ জিবি র‍্যাম। এতে রয়েছে ৬৪ জিবি স্টোরেজের সুবিধা। ব্যবহার করা যাবে মেমরি কার্ড। ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে নকিয়ার এই নয়া ফোনে। রয়েছে দ্রুত চার্জের সুবিধাও।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তাম্বুল সামিটে আইনমন্ত্রী
বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর, বস্ত্র ও পাটে লতিফ মোল্লা
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ, বাণিজ্য-বাণিজ্যনিয়ে আলোচনা
মহাসড়কে নিরাপদ যান চলাচল নিরাপদ করতে আরও আন্তরিকভাবে কাজের নির্দেশ হাইওয়ে পুলিশ প্রধানের