নরসিংদীতে অজ্ঞাত যুবকের লাশ

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২১, ১৮:৩২
অ- অ+

নরসিংদীর শিবপুরে একটি পুকুরের পাড় থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ঘাগটিয়া নামাপাড়ার মান্নান হাজীর পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে পুকুরপাড়ে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে দুপুরে শিবপুর মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, নিহত যুবকের শরীরের একাধিকস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ পুকুরপাড়ে ফেলে গেছে হত্যাকারীরা। তবে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা বুঝা যাচ্ছে না।

লাশ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে লাশটি পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টার পাশাপাশি কী কারণে তাকে হত্যা করা হল, তা তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২১ আসামি গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা ও চাকু উদ্ধার
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী
তিন জেলায় নতুন ডিসি, গাইবান্ধায় স্থানীয় সরকার মন্ত্রীর পিএস
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ জন নারী-পুরুষ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা