বলিউডকে টপকে অস্কারে তামিল সিনেমা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২১, ১৬:১৬
অ- অ+

বিদ্যা বালানের ‘শেরনি’ এবং ভিকি কৌশলের ‘সর্দার উধম’ হেরে ভূত! ভারত থেকে ২০২২ সালের অ্যাকাডেমি পুরস্কারের (অস্কার) মনোনয়নে যাচ্ছে তামিল ছবি ‘কুজাঙ্গল’। প্রাথমিক বাছাই ১৪টি ছবির ভিড় থেকে এটিকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন ১৫ জন বিচারক।

তবে অস্কারের মনোনয়ন তালিকায় জায়গা পেলে তবেই খুলবে লাল কার্পেটের দরজা। তাই অস্কারের আশায় বুক বাঁধার প্রহর গোনা শুরু এখন থেকেই!

পি এস বিনোদরাজের পরিচালনায়, নয়নতারা এবং ভিগনেশ শিবন প্রযোজিত ছবি ‘কুজাঙ্গল’। সংগীত পরিচালনায় ইউভান শঙ্কর রাজা। মদ্যপ বাবার নিষ্ঠুরতা কোন দিকে ঠেলে দেয় এক ছোট্ট ছেলেকে, কীভাবে সে বেরিয়ে পড়ে মায়ের খোঁজে- তা নিয়েই ছবির গল্প।

অস্কার মনোনয়নে ভারতের নির্বাচিত ছবি। আবেগে ভাসছেন পরিচালক থেকে প্রযোজক। উচ্ছ্বসিত প্রযোজক শিবনের টুইট- ‘এবং অস্কার পাচ্ছে… এমন ঘোষণা শোনার সুযোগ হলেও হতে পারে! স্বপ্ন পূরণের মুহূর্ত থেকে ঠিক দুই ধাপ দূরে দাঁড়িয়ে। গর্ব, আনন্দ ও তৃপ্তির শেষ নেই আমাদের!’

প্রাথমিক বাছাই ১৪টি ছবির তালিকায় ছিল ‘শেরনি’ এবং ‘সর্দার উধম’। ছিল মালায়ালি ছবি ‘নয়াট্টু’ এবং তামিল ছবি ‘মন্দেলা’ও। ভবানীপুরে বিজলি প্রেক্ষাগৃহে সবকটি ছবি দেখেন ১৫ জন বিচারক। পরে তাদের বিচারেই বাকি সকলকে হারিয়ে বাজিমাত করে ‘কুজাঙ্গল’।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
নিয়োগ পরীক্ষা ঘিরে সর্বোচ্চ সতর্কতা, প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল
পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করবে পুলিশ: ডিএমপি কমিশনার
গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, ২ পুলিশ সদস্য আহত