অতিরিক্ত ভাড়া: ২৮ বাসের জরিমানা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২১, ১৭:৪৯| আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১০:৩৮
অ- অ+

অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে নয়টি স্পটে বিআরটিএর সাতটি ভ্রাম্যমাণ আদালত ২৮টি বাসকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমান করেছে।

ভ্রাম্যমাণ আদালত শনিবার ১৪৭টি ডিজেলচালিত ও দুটি সিএনজি চালিত মোট ১৪৯টি বাস-মিনিবাস পরিদর্শন ও পরীক্ষা করে। বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাচাই করে দেখেন কর্মকর্তারা। এতে ২৮টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায়।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহনগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন।

অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন
ইরানকে নিয়ে বড় ঘোষণা দিল যুক্তরাষ্ট্র
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা