আবার কি বন্ধ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, কী বললেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২২, ২০:২৩
অ- অ+

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তবে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আশঙ্কাজনক পর্যায়ে ছড়িয়ে পড়লে আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই ইঙ্গিত দেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ওমিক্রন ছড়িয়ে পড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইন ক্লাস করবে। তার সঙ্গে নিয়মিত অ্যাসাইনমেন্ট কাজ দেওয়া হবে। এর আগ পর্যন্ত সশরীরে পাঠদান বন্ধ করে দেওয়ার কোনো চিন্তা-ভাবনা করা হচ্ছে না।’

কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওমিক্রনে আক্রান্ত হলেও বর্তমানে তারা আইসোলেশনে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা কেউই গুরুতর অসুস্থ হয়নি। আমরা খোঁজ-খবর নিয়েছি। আজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে আমরা বৈঠক করেছি। তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

১২ বছরের নিচের শিশুদের জন্য এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকা অনুমোদন করেনি। করলে তারাও এটা নিয়ে ভাববেন জানিয়ে দীপু মনি বলেন, গতকাল পর্যন্ত ৮৫ লাখ শিক্ষার্থী ভ্যাকসিনেশনের আওতায় এসেছে। ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মনিটরিং করছি।

সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী দুই-একদিনের মধ্যে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/কেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাফরুল থানা যুবদলের সদস্য সচিবসহ গুলিবিদ্ধ ২
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি মাছউদ
রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা