জায়েদ-নিপুণের দ্বন্দ্বের সুরাহা আজও হলো না

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৪| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৮
অ- অ+

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের চলমান দ্বন্দ্বের কোনো সুরাহা আজও হয়নি। ফের পিছিয়ে গেছে হাইকোর্টে দায়ের হওয়া রিটের রুল শুনানির দিন। শুনানির জন্য পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ২২ ফেব্রুয়ারি।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন। ফলে সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর চেম্বার আদালতের দেওয়া স্থিতিবস্থার আদেশ বহালই থাকল।

সোমবার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে হাইকোর্ট বিভাগকে নির্দেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ। মঙ্গলবার হাইকোর্টে তার শুনানি হওয়ার কথা ছিল।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতিবস্থা জারি করেন। সোমবার আপিল বিভাগ ওই আদেশ বহাল রাখে। ফলে এ পদে আপাতত কেউ বসতে পারছেন না।

গত ৬ ফেব্রুয়ারি জায়েদ খান তার বিরুদ্ধে নেওয়া নির্বাচনের আপিল বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। সে দিনই শুনানি শেষে হাইকোর্ট জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে তাকে স্বপদে বহাল থেকে কাজ চালিয়ে চাওয়ার আদেশ দেন। একই সঙ্গে নিপুণের পদ স্থগিত করেন।

এছাড়া জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে নির্বাচনের আপিল বোর্ডকে সেই রুলের জবাব দিতেও বলেন।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করে শিল্পী সমিতির নির্বাচনের জন্য গঠিত আপিল বোর্ড। পরের দিন বিকালে সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে নিপুণসহ নতুন কমিটির ১০ জন শপথও নেন।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
বদলে যাচ্ছে একটি মন্ত্রণালয়ের নাম
দুর্গাপূজার নিরাপত্তা দেখতে ঢাকেশ্বরী মন্দিরে এসআরবি ডিজি আহসান হাবীব পলাশ
ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনের মধ্যে আওয়ামী লীগ: রিজভী