ফোর্বসের তালিকায় ৭ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২২, ১৭:২৩
অ- অ+

যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্যিক ম্যাগাজিন ফোর্বসের এশিয়ার ত্রিশ বছরের কমবয়সী শীর্ষ প্রভাবশালী তালিকায় সাত বাংলাদেশি জায়গা পেয়েছেন।

বৃহস্পতিবার ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২২’ শিরোনামে এই তালিকা প্রকাশ করা হয়।

এ তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ৩০০ তরুণ সামাজিক সংগঠক, উদ্যোক্তা এবং উদ্ভাবক জায়গা পেয়েছেন।

বাংলাদেশের সাত তরুণ শিল্প, প্রক্রিয়াজাতকরণ জ্বালানি, প্রযুক্তি উদ্যোগ এবং সামাজিক প্রভাব শ্রেণিতে স্থান পেয়েছেন।

শিল্প, উৎপাদন ও জ্বালানি শ্রেণিতে স্থান পেয়েছেন বন্ডস্টেইন টেকনোলজিসের জাফির শাফি চৌধুরী ও মীর শাহরুখ ইসলাম।

সামাজিক প্রভাব শ্রেণিতে তালিকায় স্থান পেয়েছেন সামাজিক সংগঠন ফুটস্টেপস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা শাহ রাফায়াত চৌধুরী এবং মোহাম্মদ তাকি ইয়াসির। একই বিভাগে অ্যাপভিত্তিক নিরাপদ পরিবহনসেবা প্রতিষ্ঠান শাটলের সহপ্রতিষ্ঠাতা রিয়াসাত চৌধুরী, জাওয়াদ জাহাঙ্গীরও জায়গা পেয়েছেন।

আর প্রযুক্তি উদ্যোগ বিভাগে জায়গা পেয়েছেন বাংলাদেশের এলিস ল্যাবসের প্রতিষ্ঠাতা শুভ রহমান।

এশিয়া মহাদেশের দেশগুলোতে ত্রিশ বছরের কম বয়সী যেসব তরুণ-তরুণী করোনাভাইরাস মহামারীতে সৃষ্ট চ্যালেঞ্জের মাঝেও নিজ নিজ ক্ষেত্রে পরিবর্তন এবং উদ্ভাবনকে অনুপ্রাণিত করছেন, শুধু তাদেরকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফোর্বসের মতে, করোনা মহামারীতে ভ্রমণ বিধি-নিষেধ থেকে শুরু করে সরবরাহ চেইন ব্যাহত হওয়া পর্যন্ত এশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক ছিল না। কিন্তু এসব প্রতিবন্ধকতা এই অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের নতুন ধারণার চেষ্টা, সাফল্যের উপর ভিত্তি করে গড়ে তোলা উদ্যোগ এবং কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তাদের নিজস্ব কার্যক্রম থেমে যায়নি।

ফোর্বসের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছর চার হাজার মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্যে ৩০০ জনকে চূড়ান্ত তালিকার জন্য নির্বাচন করা হয়েছে। এশিয়ার ২২টি দেশ ও অঞ্চলের মধ্যে তালিকায় সবচেয়ে বেশি তরুণ ভারতের। দেশটির ৬১ জন তরুণ এই তালিকায় স্থান পেয়েছে। এরপর যথাক্রমে সিঙ্গাপুরের ৩৪ জন, জাপানের ৩৩ জন, অস্ট্রেলিয়ার ৩২, ইন্দোনেশিয়ার ৩০ এবং চীনের ২৮ তরুণ তালিকায় রয়েছে।

(ঢাকাটাইমস/২৬মে/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুয়াকাটাকে পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান সামীমুজ্জামান
প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সব প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৫
ঝিনাইদহে আওয়ামী লীগের দুই কর্মী আটক