ফরিদপুরে হাসপাতাল থেকে চিকিৎসাসামগ্রী চুরি, আটক ১

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২২, ২০:৫৫
অ- অ+

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাসামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় সুমি (২৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার হাসপাতালটি থেকে চিকিৎসাসামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় ওই নারীকে আটক করা হয়। আটক সুমি ফরিদপুরের সালথার ময়েনদিয়া গ্রামের রুবেল নামে এক ব্যক্তির স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, আটক সুমি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ড থেকে চিকিৎসাসামগ্রী ব্যাগ ভর্তি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে কোতয়ালি থানা পুলিশের কাছে চিকিৎসাসামগ্রীসহ ওই নারীকে হস্তান্তর করে।

এদিকে আটক সুমি দাবি করেন, হাসপাতালটির ফিমেল মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ বিলকিস এ চিকিৎসাসামগ্রী তাকে দিয়েছেন। ইনচার্জ বিলকিস এই চুরির সাথে জড়িত, আমি না।

এ ব্যাপারে হাসপাতালটির মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ বিলকিসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সন্ধ্যা রানী মন্ডল বলেন, এ ব্যাপারে হাসপাতালের পরিচালকের সাথে কথা বলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ফরিদপুরের কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, হাসপাতাল থেকে চিকিৎসা সামগ্রীসহ সুমি নামে এক নারীকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/১জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভিপি নুরের নাম বলে চাঁদা দাবি করা সেই নেতা গ্রেপ্তার
খুলনায় সাংবাদিককে না পেয়ে শিশুসন্তানকে থানায় নিয়ে গেলেন ওসি!
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা জেলা জুড়ে নিন্দার ঝড় 
অবশেষে প্রাথমিকের শিক্ষক হিসেবে কাজে যোগ দিলেন ঝিনাইদহের ‘ঠিকানাহীন’ মিশন আচার্য