তারা রাতের বেলা খারাপ কাজ করে দিনের বেলা ধর্ম ব্যবসা করে: নওফেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২২, ১৪:৪৭| আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৫:১৪
অ- অ+

দেশের কতিপয় লোক ধর্মকে ব্যবহার করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। বলেন, ‘সম্প্রতি এক জনসভায় সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী রাজনৈতিক মাঠে এসে ধর্মীয় স্লোগান ব্যবহার করেছেন। এরা রাতের বেলা খারাপ কাজ করে দিনের বেলা ধর্ম ব্যবসা করে।’

শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতীয় প্রেসক্লাবে ‘শেখ রাসেলের জন্মদিন: গাহি তারুণ্যের জয় গান’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল করতে, দেশের মানুষের সম্প্রীতি বিনষ্টে দেশি-বিদেশি যড়যন্ত্র চলছে। আমাদের সবাইকে একসঙ্গে এই অপশক্তির বিরুদ্ধে লড়তে হবে।’

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক গলানোর বিষয়টি টেনে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র। কিন্তু এক শ্রেণির লোক বিদেশিদের কাছে গিয়ে বাংলাদেশ সম্পর্কে নালিশ করে। এতে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে। এটা ঠিক নয়।’

দেশের সব রাজনৈতিক দলকে নির্বাচনে আসার আহবান জানিয়ে উপমন্ত্রী নওফেল বলেন, ‘আমরা চাই সব রাজনৈতিক দল নির্বাচনে আসুক। কেউ না আসতে চাইলে কিছু করার নেই। আর নির্বাচন ব্যবস্থার পরিবর্তন আনতে চাইলে নির্বাচনে এসে সংসদে অধিকাংশ ভোটে তা পাস করিয়ে নেন।’

শেখ রাসেলকে নিয়ে আলোচনাকালে নওফেল বলেন, ‘পঁচাত্তরে শিশু শেখ রাসেলকে হত্যা পৃথিবীর ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। পৃথিবীতে অনেক হত্যাকান্ড হয়েছে, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মতো এমন ভয়ংকর হত্যাকান্ড কোথাও হয়নি। সেখানে ছোট শেখ রাসেলকেও ছাড় দেওয়া হয়নি। তিনি বাঁচার জন্য আকুতি করেছিলেন। কিন্তু খুনিরা তাকে ছাড় দেয়নি।’

এসময় নওফেল ‘আমরা রাসেল’ নামের একটি সংগঠনের মাধ্যমে তার রাজনীতির হাতেখড়ি হয় বলে জানান।

সভায় অন্যদের মধ্যে নাঈম রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদেকা হালিম, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, পীযুষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এমএইচ/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নেপালের বন্যা-ভূমিধসে ১০ লাখ ডলার জরুরি সহায়তা বাংলাদেশের
বেনাপোলে ভারতীয় নাগরিকের মৃত্যু
যাদের নতুন পে স্কেলের সুবিধা না দেওয়ার দাবি জানালো টিআইবি
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা