ফরিদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২২, ১৭:৪৪
অ- অ+

দেশব্যাপী বিএনপি-জামায়তের আগুন সন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার পরিবেশ সৃষ্টির প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে আলীপুর শেখ রাসেল স্কয়ার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ইমামউদ্দিন স্কয়ার, মুজিব সড়ক দিয়ে গিয়ে সিভিল সার্জনের অফিসের সামনে গিয়ে শেষ হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের নেতৃত্বে এই মিছিলে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন- যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সাবেক ছাত্রনেতা জামাল হোসেন মিয়া প্রমুখ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, শামিম হক ও ইশতিয়াক আরিফ।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক বলেন, জনগণের জানমালের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ রাজনীতি করে। আর সেই জন্য আজ ফরিদপুরের রাজপথে আমরা উপস্থিত হয়েছি।

তিনি বলেন, কথাকথিত বিএনপির সমাবেশে দেখবেন একই লোক সব জায়গায়। কিছুসংখ্যক পেইড লোক দিয়ে আন্দোলন করা যাবে না। আন্দোলন জোরদার করতে হলে মানুষের ভালবাসা নিয়ে রাজপথে থাকতে হবে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্দিনে মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের
মোদির প্রস্তাব প্রত্যাখ্যান, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা