পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের রবিউল সভাপতি, শাহ আলম সম্পাদক

নওগাঁর পত্নীতলা উপজেলার 'পত্নীতলা উপজেলা প্রেসক্লাব' এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকালে আগামী এক বছরের জন্য রবিউল ইসলাম কে সভাপতি এবং শাহ আলমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি বিপ্লব সরকার (কাজল) যুগ্ম সাধারণ সম্পাদক মোকছেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাহিদ হাসান, অর্থ সম্পাদক কাওছার হাবিব, দপ্তর সম্পাদক আজাহার চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রথীন্দ্রনাথ মন্ডল, কার্যনির্বাহী সদস্য নুরুন্নবী রাসেল, নয়ন কুমার মন্ডল, জাহাঙ্গীর আলম।
পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সাহিদ হাসানের সভাপতিত্বে নজিপুর বাসস্ট্যান্ড প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এআর)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































