শিরোনাম :

কুষ্টিয়া জেলা কারাগার থেকে কয়েদিদের পলায়ন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৪, ১৭:১৭
অ- অ+

কুষ্টিয়া জেলা কারাগার থেকে বেশ কয়েকজন কয়েদি পালানোর ঘটনা ঘটেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উড়ো ফায়ার করে কারারক্ষীরা। এমন পরিস্থিতিতে কারাগারে সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম শিকদার। তিনি বলেন, কুষ্টিয়া জেলা কারাগার থেকে বেশ কয়েকজন কয়েদি পালিয়ে গেছে। এমন পরিস্থিতিতে আমরা কয়েকটি টিম কারাগারে যাই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কতজন পালিয়েছে সেটা জানা যায়নি। এছাড়া এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কারাগারে কর্মরত সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে জেল সুপার আব্দুল বারেক বলেন, দুপুর আড়াইটার দিকে বেশ কয়েকজন কয়েদি পালিয়ে গেছে। পরে আরও অনেক কয়েদি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শতাধিক রাউন্ড ফাঁকা গুলি করা হয়।

(ঢাকা টাইমস/০৭আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪
গোপালগঞ্জে অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন
উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী