কক্সবাজারে সেনাকর্মকর্তা তানজিম হত্যায় আরও একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৪, ২২:১৪
অ- অ+

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহতের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তার নাম মোহাম্মদ কামাল উদ্দিন প্রকাশ ওরফে ভিন্ডি কামাল।

শক্রবার চকরিয়ার রংমহল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত কামাল ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা স্বীকার করেছেন।

এ নিয়ে নির্জন হত্যাকাণ্ড এবং ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করল সেনাবাহিনী। যাদের মধ্যে ৩ জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল। আর ঘটনায় জড়িত অবশিষ্ট ডাকাতদের গ্রেপ্তারে সেনাবাহিনীর সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে গ্রেপ্তার অপরাধীকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা হয়েছিল।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মৃত্যু হয়।

ঢাকাটাইমস/২৫অক্টোবর/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম
ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
পুশ ইন ও আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল, ফেরালো পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা