রাজধানীতে ৫ দফা দাবিতে আজ সমাবেশ করছে জামায়াতসহ ৮ দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৫, ০৯:১০| আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৯:১২
অ- অ+

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি দল।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর পল্টন মোড়ে এই সমাবেশ শুরু হবে। এতে অংশ নেবে ধর্মভিত্তিক ও জাতীয়তাবাদী বিভিন্ন রাজনৈতিক দল।

আন্দোলনরত দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

দাবিগুলো হলো- জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা, পিআর পদ্ধতিতে নির্বাচন, নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সবশেষ গত ৭ নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয় দলগুলো। তবে স্মারকলিপি দেওয়ার পরও সরকারের পক্ষ থেকে সাড়া না মেলায় মঙ্গলবার সমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়ে রাখা হয়।

(ঢাকাটাইমস/১১ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, শোকমিছিলে লাখো মানুষের ঢল
দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরি ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা
বিশ্ববাজারে স্বর্ণের দামে ধস
ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা