তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৬, ২০:৩১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দল এ বৈঠক করে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/০৬জানুয়ারি/জেবি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































