‘ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে’—নিজের বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, ১৫:৫৪
অ- অ+

নিজেরই দেওয়া বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনতে হলো সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। ‘ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে’—গণমাধ্যমে দেওয়া এই বক্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারকের সামনে পড়ে শোনান প্রসিকিউশন।

বুধবার ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউশন জানায়, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের বিষয়ে সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলকের মধ্যে হওয়া কথোপকথনের প্রমাণও আদালতে উপস্থাপন করা হয়েছে।

শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন ক্যাবল কাটা পড়া কিংবা বিটিসিএল ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়েছে—এমন তথ্য প্রচার করে তৎকালীন সরকার দায় এড়ানোর চেষ্টা করেছিল এবং সেই দায় ছাত্র-জনতার ওপর চাপানো হয়। বাস্তবে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত এসেছিল সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে।

প্রসিকিউশন আরও দাবি করে, এই পুরো পরিকল্পনার নীলনকশা করেছিলেন সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে মতপ্রকাশ দমন এবং জনমত নিয়ন্ত্রণ করাই ছিল এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

এ মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী ১৫ জানুয়ারি আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এর আগে গত বুধবার এই মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগসংক্রান্ত চিঠি ইস্যু না হওয়ায় শুনানি পিছিয়ে যায়। পরে তার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

গত ৪ ডিসেম্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তা আমলে নেয় ট্রাইব্যুনাল। সেদিনই সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এদিন প্রসিকিউটর আরও জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়ানোর আবেদন আগামী সোম ও মঙ্গলবারের মধ্যে শুনানির জন্য চেম্বার আদালতে উপস্থাপন করা হবে।

(ঢাকাটাইমস/১১ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
BAC Accreditation Framework: A Contemporary Overview
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা