সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ পেলেন মাজহারুল হক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৬, ০০:১৪
অ- অ+

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাজহারুল হক। আজ সোমবার (২৬ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির সম্মতিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার কর্মকর্তা মো. মাজহারুল হককে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

এতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট বিচারককে সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত তারিখে জেলা ও দায়রা জজের নিকট বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, মো. মাজহারুল হক বর্তমানে চট্টগ্রামে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু আগামীকাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর
দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজ করবে ড্রোন প্রযুক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী
মহাখালী টার্মিনালের দীর্ঘ অপেক্ষমাণ বাস সরাতে ডিএমপির অভিযান
পূবাইলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা