অর্থ পাচার মামলায় গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, আয়কর নথি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৬, ১৭:৩৯
অ- অ+

সঙ্গীতশিল্পী বেসরকারি টেলিভিশন চ্যানেলগানবাংলা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী সন্তানদের নামে থাকা আয়কর নথি জব্দের আদেশও দেওয়া হয়েছে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন অর্থ পাচারের প্রাথমিক তথ্য পাওয়ার প্রেক্ষিতে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুই আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান আবেদন দুটি করেন।

আবেদনে বলা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে এবং সংক্রান্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এই অবস্থায় তিনি বিদেশে গেলে অনুসন্ধান বিচার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো জরুরি।

অন্য আবেদনে উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে তাপসের স্থাবর অস্থাবর সম্পত্তির তথ্য সংগ্রহে সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়। অধিকাংশ দপ্তর থেকে তথ্য পাওয়া গেলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাপস, তার স্ত্রী সন্তানদের নামে থাকা আয়কর নথি সরবরাহ করেনি। কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব আয়কর নথি জব্দের প্রয়োজন দেখা দেয়।

আদালত জানান, তাপসের বিরুদ্ধে অর্থ পাচারের প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ ইতোমধ্যে পাওয়া গেছে। অবস্থায় অনুসন্ধান কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং স্ত্রী-সন্তানদের আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়। বর্তমানে এসব নথি দ্রুত পর্যালোচনার কার্যক্রম চলমান রয়েছে।

২০২৪ সালের আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিনসরকার ঘনিষ্ঠতকমা দিয়ে ঢাকার প্রগতি সরণিতে অবস্থিতগানবাংলা কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তীতে ২০২৪ সালের নভেম্বর পুলিশ তাপসকে গ্রেপ্তার করে। চলতি বছরের জুন মাসে তিনি জামিনে কারামুক্ত হন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা