পবিত্র শবে বরাত মঙ্গলবার, বায়তুল মোকাররমে থাকবে রাতব্যাপী অনুষ্ঠানমালা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৪
অ- অ+

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত বা লাইলাতুল বারাত পালিত হবে। এই পবিত্র রজনী উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রাতব্যাপী বিশেষ ওয়াজ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সোমবার (২ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, মঙ্গলবার মাগরিবের নামাজের পর থেকেই অনুষ্ঠানমালা শুরু হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে–

সন্ধ্যা ৬:৩০ মিনিট: শবে বরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করবেন মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী।

রাত ৮:৩০ মিনিট: এ রাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে ওয়াজ করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান। ব্যক্তিগত ইবাদত ও জিকির-আজকারের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সারা রাত মুসল্লিদের জন্য উন্মুক্ত রাখা হবে।

সমাপ্তি ও মোনাজাত: দিবাগত রাতে ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে। মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

জাতীয় মসজিদ ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা