ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান অর্থনীতির জন্য কতটুকু আশাব্যঞ্জক

জুলকারনাইন সায়ের খান সামি
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১
অ- অ+

গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যখন নতুন জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ ও সরকার গঠনের প্রক্রিয়া চলমান। ঠিক সেই মুহূর্তে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় কর্তৃক আগামীকাল (১৬ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের এক জরুরি পর্ষদ সভা আহ্বান করা হয়েছে।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ক্রান্তিকালীন সময়ে জরুরি ভিত্তিতে এ ধরনের লাইসেন্স প্রদান কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বিশেষ করে, যে গোষ্ঠী বা গ্রুপকে এই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের তোড়জোড় চলছে, গভর্নর সাহেব ইতোপূর্বে সেই একই গোষ্ঠীর একটি প্রতিষ্ঠানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাজেই, নিজের পূর্বতন কর্মস্থল বা সংশ্লিষ্ট বাণিজ্যিক গোষ্ঠীকে সুবিধা প্রদানের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে যা সহজেই বোধগম্য।

এখানে, সরাসরি স্বার্থের সংঘাত রয়েছে বলেও কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক কর্মকর্তা জানিয়েছেন। দেশের ব্যাংকিং খাতের বর্তমান নাজুক পরিস্থিতিতে যেখানে সমস্যাগ্রস্থ কতিপয় ব্যাংক আমানতের সুরক্ষা দিতে হিমশিম খাচ্ছে, সেখানে নতুন করে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় এ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান অর্থনীতির জন্য কতটুকু আবশ্যক তা অধিকতর পর্যালোচনার দাবি রাখে।

ইতোমধ্যেই নবনির্বাচিত সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে বিতর্কিত ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের লক্ষ্যে পর্ষদ সভা আহ্বান করার প্রতিবাদ জানিয়ে আহ্বানকৃত পর্ষদ সভা স্থগিতকরণের জন্য গভর্নর মহোদয়ের নিকট দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।

উপরোক্ত প্রেক্ষাপটে, দেশের আর্থিক খাতের শৃঙ্খলা ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৬, রোজ সোমবার, বেলা ১১:৩০ ঘটিকায় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ২য় সংলগ্নী ভবনের ৩য় তলাস্থ কনফারেন্স রুমে (মতিঝিল অফিসের কনফারেন্স রুমে) একটি সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়েছে।

আশা করছি সংশ্লিষ্ট সকল মহল বিষয়টির গুরুত্ব বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে এ ধরনের কোন সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ব্যাংক গভর্নরকে নিবৃত করবেন।

লেখক: অনুসন্ধানী সাংবাদিক

(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা