অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুজন উপদেষ্টা আজ দেশ ছাড়বেন, সাংবাদিক সায়েরের পোস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪
অ- অ+

অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুইজন উপদেষ্টা সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান।

সকালে নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। সাংবাদিক সায়ের দাবি, তিনি উপদেষ্টাদের ঘনিষ্ঠ মহল থেকে এই তথ্য নিশ্চিত হয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ইতিমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সায়েরের পোস্ট অনুযায়ী, ওই দুই উপদেষ্টার মধ্যে একজন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে চায়না ইস্টার্নের ফ্লাইটে ঢাকা ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন। অন্যজন আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দেশ ছাড়বেন। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি দুজনের নাম প্রকাশ করেননি।

সাংবাদিক সায়ের পোস্টে দেশত্যাগের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তিনি বর্তমান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এই ব্যক্তিদের দেশ ত্যাগ করা উচিত হবে না। তিনি মনে করেন, দায়বদ্ধতা নিশ্চিত করার স্বার্থে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।

সাংবাদিক জুলকারনাইন সায়ের দীর্ঘদিন ধরে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন। তার পোস্টের পর বিমানবন্দর ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে।

অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম এবং প্রশাসনিক রদবদলের প্রেক্ষাপটে বিশ্লেষকরা মনে করছেন, এই দুই উপদেষ্টার হঠাৎ দেশত্যাগের খবর সরকার ভেতর এবং বাইরে নতুন মেরুকরণের ইঙ্গিত দিতে পারে। তবে এখন পর্যন্ত সরকারের কোনো আনুষ্ঠানিক সূত্র এই দুই উপদেষ্টার বিদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেনি।

(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা