এমন যোদ্ধাদের নিয়োগ দিন যারা পরীক্ষিত, প্রয়োজনে নিজেকে উৎসর্গ করতেও প্রস্তুত

জুলকারনাইন সায়ের খান সামি
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২
অ- অ+

দিনভর তামাশা তো বহু হলো, এবার সিরিয়াস কিছু আলাপ দেই।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রায় ৫০% ভোট নিয়ে বিএনপি এবার সরকার গঠন করলো, এই নির্বাচনে জামায়াত ইসলামী পেয়েছে প্রায় ৩২% আর বাদবাকিরা ১৮%

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ভোটারদের ভোট তিনভাগেই বিভক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই অনুমেয় বড় দুইটি দল পেয়েছে সিংহভাগ। এই প্রথমবারের মতো নিষেধাজ্ঞার কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি, কিন্তু যেহেতু তাদের ভোটাররা ভোট দিয়েছেন তাই আপাতদৃষ্টিতে দুই দলের মোটাদাগে সংসদে প্রতিনিধিত্ব থাকলেও আওয়ামী ভোটারদের অবদান কোন পক্ষই অস্বীকার করতে পারবে না। আর আওয়ামী ভোটাররাও তাদেরকেই বেছে নিয়েছেন যাদের তারা নিরাপদ ভেবেছেন। এবং ফলশ্রুতিতে দেশের বিভিন্নস্থানে দলটির কার্যালয়ের বন্ধ দরজা খুলতে শুরু করেছে।

হয়তো বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে সেটার প্রয়োজনও রয়েছে। তবে আওয়ামীলীগের ১৭ বছরের দুঃশাসন যদি আপনি একলহমায় ভুলে যেতে চান, শক্ত জবাবদিহিতার আগেই নরমালাইজ করতে চান, তাহলে সেটা মোটেও বুদ্ধিমানের কাজ হবেনা।

বিএনপি মাত্র আজই সরকার গঠন করলো, দলটির কোন সিদ্ধান্তের বিষয়ে এখনই মতামত প্রদান করা সমীচীন হবেনা। তবে তাঁদের এটা স্মরণ করিয়ে দেয়া জরুরি যে গুপ্তের ইনফিল্ট্রিশেন কেবল কিন্তু একটি বিশেষ দল থেকেই হয়না, যাদের ইনফিল্ট্রেট করা দরকার তারা যে কোন বেশেই করতে পারে।

আর যেহেতু আপনাদের সহায়তায় এখন রাষ্ট্রযন্ত্র প্রস্তুত, তাই যেকোন গুরুত্বপূর্ণ নিয়োগ এবং পদায়নের ক্ষেত্রে মাল্টি লেয়ারে ভেটিং করতে ভুলবেন না। একটি ভুল নিয়োগের জন্যে দিতে হতে পারে চরম মূল্য, যা হয়তো আপনারা এফোর্ড করতে পারবেন না।

ভুলে যাবেন না যে — আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড। কেউ কোনকালে আপনাদের বিশ্বস্ত ছিলো বা কাউকে আপনাদের ঘরানার মনে হয়েছে, ১৬/১৭ বছর কোনোভাবে হয়তো যোগাযোগ রক্ষাও করে চলেছে আর সেই সুবাদে আপনি তাকে হঠাৎ করেই এমন কোথাও বসিয়ে দিলেন যেখান থেকে তার পক্ষে আপনাকে ধ্বসিয়ে দেয়া সম্ভব। আর এই সুযোগটাই যে নেবেনা সেটা আপনি নিশ্চিত করবেন কিভাবে?

তাই মার্সেনারি বা ভাড়াটে যোদ্ধার বদলে নিজ দুর্গ রক্ষায় এমন যোদ্ধাদের নিয়োগে প্রায়োরিটি দিন, যারা পরীক্ষিত এবং প্রয়োজনে নিজেকে উৎসর্গ করতেও প্রস্তুত।

লেখক: অনুসন্ধানী সাংবাদিক

(ঢাকাটাইমস/১৮ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা