ভারতে পাচারের সময় কষ্টিপাথরের দুটি মূর্তিসহ আটক ১

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৬, ১৩:০৪
অ- অ+

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় দুইটি কষ্টিপাথরের মূর্তিসহ রাসেল ইসলাম (৩৩) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার দিবাগত রাতে দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে আটককৃত ব্যক্তির বাড়ি থেকে একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়।

এছাড়াও আটককৃত ব্যক্তির তথ্যমতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরো একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়। আটককৃত রাসেল ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার ধন গ্রামের মকবুল হোসেনের ছেলে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী গতকাল শনিবার (৭ মার্চ ) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

মূর্তি দুটির ওজন ২৫ কেজি ৬৭০ গ্রাম, যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা।সূত্র: বাসস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা