অতিথি নিয়ে এলো ‘Travel Now, Pay Later’ ঈদ অফার – ০% ইএমআই সুবিধা

আসন্ন ঈদে দৈনন্দিন ব্যস্ততা থেকে একটু দূরে সরে গিয়ে বাংলাদেশের সেরা ভ্রমণ গন্তব্যগুলোতে তৈরি করুন স্মরণীয় মুহূর্ত। অতিথি এখন ভ্রমণপ্রেমীদের জন্য নিয়ে এসেছে বিশেষ সুযোগ—ছুটি এখনই বুক করুন, আর নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধায় পরে পরিশোধ করুন।
প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে বা বুকিং করতে ভিজিট করুন: https://otithi.brac.net/microsite/our-packages
এছাড়াও কল করা যাবে +8809610800700 নম্বরে অথবা WhatsApp করুন +8801332550542 নম্বরে।
এই অফারটি প্রযোজ্য BRAC Bank PLC, United Commercial Bank PLC এবং Eastern Bank PLC–এর কার্ডধারীদের জন্য। এসব ব্যাংকের কার্ড ব্যবহার করে যেকোনো অতিথি ট্রাভেল প্যাকেজে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা উপভোগ করা যাবে। ০% ইএমআই সুবিধা পেতে ভ্রমণপ্রেমীদের অবশ্যই ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে বুকিং সম্পন্ন করতে হবে, যাতে তারা তাদের পছন্দের ঈদ প্যাকেজ নিশ্চিত করতে পারেন।
অতিথির ঈদ স্পেশাল ভ্রমণ প্যাকেজে বাংলাদেশের ছয়টি জনপ্রিয় গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে—সুন্দরবন, সিলেট, শ্রীমঙ্গল, মধুপুর, রাজশাহী এবং উত্তরবঙ্গ। ভ্রমণকারীরা সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, শ্রীমঙ্গলের মনোরম চা-বাগান, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, রাজশাহী ও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং মধুপুরের গ্রামীণ পরিবেশ ও ঐতিহ্যবাহী মান্দি খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন।
প্রতিটি প্যাকেজ এমনভাবে সাজানো হয়েছে যাতে ভ্রমণকারীরা পূর্ণাঙ্গ (ফুল-বোর্ড) সেবার মাধ্যমে স্বাচ্ছন্দ্য ও সুবিধা পান। পাশাপাশি নিরাপদে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগও থাকে। পরিবার বা বন্ধুদের সঙ্গে আনন্দঘন ঈদ উদযাপনের পাশাপাশি এটি হতে পারে একটি অর্থবহ ও স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা।(ঢাকাটাইমস/১০ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































