সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে আবুল হাসানকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৬, ১৭:৪০
অ- অ+

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আবুল হাসানের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ আদেশ বাতিল করে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এদিকে, এর আগে গত বৃহস্পতিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় দুই মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩১
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর, উঠল ভিসার স্থগিতাদেশ
ডিএমপির চার পুলিশ পরিদর্শকের কর্মস্থল বদল, তেজগাঁও থানায় নতুন ওসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা