বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান হলেন মুহিদুল ইসলাম

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে নৌপরিবহন মন্ত্রণালয়ে কর্মরত অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে প্রশাসনের কয়েকটি পদে রদবদলের কথাও জানানো হয়। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এ নিয়োগ ও বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































