অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: খুলনার ডিআইজি

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৬, ১৮:৪৭
অ- অ+

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও কোনো রাজনৈতিক দল বা পরিচয় বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।

রবিবার খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, অপরাধীর বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, অপরাধের ভিত্তিতেই আইন প্রয়োগ করা হবে।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। প্রচলিত পুলিশিংয়ের পাশাপাশি গোয়েন্দা তথ্যনির্ভর, প্রযুক্তিনির্ভর এবং কমিউনিটি এনগেজমেন্টভিত্তিক পুলিশিংয়ের সমন্বয়ে খুলনা রেঞ্জে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করা হবে।

ডিআইজি আরও বলেন, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগাম অপরাধ প্রতিরোধে গুরুত্ব দেওয়া হবে। এ জন্য গোয়েন্দা তথ্য, মোবাইল প্রযুক্তি ও ডিজিটাল তথ্য-উপাত্তের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।

বর্তমান সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকে সম্পৃক্ত করে পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

গণমাধ্যমের ভূমিকার বিষয়ে ডিআইজি বলেন, পুলিশের কার্যক্রম মূল্যায়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশের ভুলত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনা সেবার মান উন্নয়নে সহায়ক হবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি (অর্থ ও প্রশাসন) তোফায়েল আহমেদ, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শেখ জয়নুদ্দীন, জেলা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
বাংলা‌দে‌শে বিনিয়োগ করতে প্রস্তুত অনেক দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাজারের ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাইল্যান্ডের প্রাচীন বৌদ্ধবিহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা