সময়কে সময় দাও

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৬, ১০:৫৩| আপডেট : ১৭ জুলাই ২০২৬, ২৩:১০
অ- অ+

সময়কে সময় দাও—

সিদ্ধান্তের শস্য এখনো সবুজ।

অকাল কাস্তে দিয়ে কেটো না তাকে,

ধানের কণার ভেতরে এখনো দুধের ঘ্রাণ।

.

সময়কে সময় দাও—

সে সাগরের শামুকের মতো

নীরবে নীরবে বেদনার বালুকণা

মুক্তোর মহিমায় মুড়ে রাখে।

সময়কে সময় দাও—

সে স্বর্ণকারের অগ্নি;

দাউদাউ নয়, ধীরে ধীরে

খাদ ঝরিয়ে খাঁটি সোনা চিনে নেয়।

.

সময়কে সময় দাও—

সে প্রভাতের প্রথম সূর্যরশ্মি;

তার এক ফোঁটা আলোই যথেষ্ট—

শিশিরকে মুক্তো বানাতে,

আর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ছায়াকেও দৃশ্যমান করতে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা