সুরঞ্জিতের কফিনে ফখরুলের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৭| আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৭
অ- অ+

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে তিনি এই শ্রদ্ধা জানান।

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে মির্জা ফখরুল ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রয়াত আওয়ামী লীগ নেতার প্রতি। এ সময় বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

সুরঞ্জিতের কফিনে শ্রদ্ধা নিবেদন শেষে বর্ষীয়ান রাজনীতিকের কর্মময় জীবন ও তার অবদানের স্মৃতিচারণ করেন ফখরুল। বলেন, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো দেশের।

ফখরুল বলেন, 'তাঁর (সুরঞ্জিত) মত অভিজ্ঞ, সৎ ও নিষ্ঠাবান নেতা বিরল। তাঁর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক বহুকালের। আমি তাঁকে মহৎ প্রাণের মানুষ হিসেবে জানতাম। রাজনৈতিক সঙ্কটে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতেন। মানুষের মাঝে আস্থা তৈরি করতেন। এরকম একজন পার্লামেন্টারি রাজনীতির বর্ষিয়ান নেতা চলে যাওয়া আমি শোকাহত ও মর্মাহত। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।’

এদিকে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের মানববন্ধনে সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমি তার আত্মার শান্তি কামনা করছি।’

রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান অভিজ্ঞ এই পার্লামেন্টারিয়ান। সেখান থেকে সকালে তার মরদেহ নেয়া হয় জিগাতলায় নিজ বাসভবনে। সেখানে স্পিকার শিরীন শারমীন চৌধুরীসহ সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানান।

বেলা ১২টার দিকে প্রয়াত এই নেতার মরদেহ রাখা হয় ঢাকেশ্বরী মন্দিরে। এখান থেকে বেলা তিনটায় সুরঞ্জিতকে নেয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ রাখা হবে হাসপাতাল মর্গে।

আগামীকাল সোমবার সকাল ১১টায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নিজ জেলা সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে। এ দিন দুপুর ১টায় তাঁর নির্বাচনী এলাকা শাল্লা এবং বিকাল ৩টায় দিরাই উপজেলায় সাধারণ মানুষ তাদের নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। দিরাইয়ে তাঁর শেষকৃত্য হবে। শেষকৃত্যের আগে মুক্তিযোদ্ধা সুরঞ্জিতকে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে।

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/টিএ/ডব্লিউবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উল্টে যাওয়া ট্রাকের ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় ৫ জন নিহত
বন্যা-পাহাড়ধসে ৬ জেলার দুর্গত মানুষের পাশে আনসার-ভিডিপি
বিশ্বকাপ শেষ করে দেশে ফিরতেই ফুটবলারের মৃত্যু
রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দিলেন আশিক সাঈদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা