একটি ভাষণ, একটি কবিতা

জাহাঙ্গীর বাবু
  প্রকাশিত : ০৭ মার্চ ২০১৭, ১০:৩৭
অ- অ+

রক্তঝরা মার্চ আসে কানে আসে সেই আওয়াজ

সাত মার্চ, সেই বজ্রকণ্ঠ, সেই আঙুলের ইশারা, তর্জনীর নাচন

পাকিস্তান সামরিক জান্তার মসনদে তুফান

সাড়ে সাত কোটি বাংলাদেশির স্বাধীনতার স্বপ্ন

আর নয় দেশের নাম পূর্ব পাকিস্তান।

সাত মার্চ উন্নিশশো একাত্তর রেসকোর্স

উত্তাল বঙ্গ জমিন, স্বাধীনতার ভুবনজয়ী ডাক

‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’

টগবগিয়ে উঠে রক্ত, উজ্জীবিত হয় চেতনা

‘আমি যদি হুকুম দিবার নাও পারি

যার যা আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করো’

আর কী চাই,

এই মন্ত্রের ওপর আর কোনো মন্ত্র কি হতে পারে?

মানুষের হৃদয় জয় করা জাদুকর

সরকারি বেসরকারি ছাত্র জনতা

সবার চাই চাই স্বাধীনতা।

সাড়ে সাত কোটি বাংলাদেশির স্বাধীনতা।

কিছু রয়ে যায় পাকিস্তানপ্রেমী

রাজাকার, আলবদর, আল শামস।

একটি ভাষণ, নয় মাস যুদ্ধ

ত্রিশ লক্ষ শহীদ, হাজার মা-বোনের সম্ভ্রম

লালসবুজের একটি পতাকা,

বিশ্বে মানচিত্রে নিজস্ব সীমারেখা।

এক নায়ক, শেখ মুজিবর রহমান

বঙ্গবন্ধু তোমার নাম রবে চির অম্লান,

ভুলবো না, তোমায় ভুলব না,

তোমার ডাকে দেশের স্বাধীনতায় যারা দিয়েছে প্রাণ

যারা করেছে লড়াই, বীর শহীদ, বীর সন্তানেরা

তোমার থাকবে যতদিন লাল সবুজের পতাকা থাকবে।

একটি ভাষণ, একটি কবিতা, নয় মাস যুদ্ধ

ত্রিশ লক্ষ শহীদ, হাজার মা বোনের সম্ভ্রম

লালসবুজের একটি পতাকা,

বিশ্বে মানচিত্রে নিজস্ব সীমারেখা।

বাংলাদেশ।

লেখক: সিঙ্গাপু প্রবাসী

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলাল খানের নেতৃত্ব নিয়ে আপত্তি, পদত্যাগের সিদ্ধান্ত জয় চৌধুরীর
শেখ হাসিনাকে ভারত থেকে পুশইন করে দেশে ফেরানোর আহ্বান বিএনপি নেতার
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি
উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা