কিডনি প্রতিস্থাপনে দূর হচ্ছে আইনি জটিলতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০১৭, ১৭:৫৯
অ- অ+

কিডনি প্রতিস্থাপনে আইনি জটিলতা দূর করতে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ রেনাল এসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিডনি প্রতিস্থাপনে আইনি জটিলতা দূর করতে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন সংশোধন চুড়ান্ত হবার পথে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্য প্রথমে মন্ত্রিপরিষদ সভায় পরে সংসদে সংশোধনী আইনটি পাস হবে।

বাংলাদেশ রেনাল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে সভায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, মুক্তিযোদ্ধা চিত্র নায়ক ফারুক, বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হারুন-আর-রশিদ, ক্যাম্পস সভাপতি অধ্যাপক ডা. এম এ সামাদ, বাংলাদেশ রেনাল এসোসিয়েশনের মহাসচিব ডা. নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

মোহাম্মদ নাসিম বলেন, অন্ধকার থেকে আলোর পথে এখন বাংলাদেশ। ছয় হাজার ডাক্তার, ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। এই দেশে একদিন জ্বালাও-পোড়াও হয়েছে। ২০১৪ সালে নির্বাচন না হলে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না।

রোগীদের জিম্মি করে ধর্মঘট না করতে ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের জিম্মি করে আপনারা ধর্মঘট করবেন না। এটা করে মানুষকে কষ্ট দেবেন না। প্রতিবাদ জানানোর অনেক ভাষা আছে।

নাসিম বলেন, টেবিলে রোগীকে ফেলে রেখে ধর্মঘট করবেন না। মানুষের জন্য কাজ করুণ। কোনোভাবেই যাতে রোগীরা কষ্টা না পায়, তার জন্য সহযোগিতা করুন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে মোহাম্মদ নাসিম বলেন, ‘কোনো ধরনের চাপ সৃষ্টি করে এর ব্যতয় ঘটানো যাবে না। আওয়ামী লীগ কোনো চাপের কাছে মাথা নত করবে না। শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো নসিহতে কাজ হবে না।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, কেন নির্বাচনে যাবেন না। এটা তো নির্বাচিত সরকার। সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, এর কোনো ব্যতয় হবে না। নতুন কোনো ফরমুলা এক্সপেরিমেন্ট করার সময় নেই।

(ঢাকাটাইমস/০৯মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা