রক্ত পরীক্ষায় ধরা পড়বে ক্যানসার

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ মার্চ ২০১৭, ০৯:৩৭
অ- অ+

মারণব্যাধি ক্যানসার শনাক্তের কাজটি আরও সহজ হয়ে গেল। এবার রক্ত পরীক্ষাতেই ধরা পড়বে রোগটি। রক্ত পরীক্ষাতেই বুঝতে পারবেন চিকিৎসকরা কোথায় রয়েছে টিউমার।

এমনই এক ধরনের বিশেষ রক্ত পরীক্ষা উদ্ভাবন করেছেন সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী।

গবেষণা করে তাঁরা দেখেছেন, শরীরে কোনো কোষে যখন টিউমার বেড়ে ওঠে, তখন আশপাশের কোষগুলো মরতে থাকে। সেই মৃত কোষগুলোর ডিএনএ রক্তে এসে মেশে। সেই ডিএনএ থেকেই বোঝা যায় টিউমারের উৎসস্থল।

বিজ্ঞানী জ্যাং–এর দাবি, রক্তে প্রবাহিত এই দুই ডিএনএ পরীক্ষা করলেই সহজেই বোঝা যায় টিউমারটি ক্যানসারে পরিণত হয়েছে কি না। ক্যানসার আক্রান্ত রোগীদের রক্তের নমুনা এবং সুস্থ ব্যক্তির রক্তের নমুনা পাশাপাশি পরীক্ষা করলেই বোঝা যায় পার্থক্যটা। কাজেই আর কোটি কোটি টাকা খরচ করতে হবে না রোগীদের। ‌‌

(ঢাকাটাইমস/১০মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা