খুলনার বটিয়াঘাটায় মস্তকবিহীন লাশ উদ্ধার

খুলনা ব্যু‌রো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০১৯, ২২:৩১
অ- অ+

খুলনার বটিয়াঘাটায় মস্তকবিহীন একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশে তল্লাশি করেও বিচ্ছিন্ন মাথাটি খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুর তিনটার দিকে স্থানীয় বাসিন্দাদের খবরে আমিরপুর ইউনিয়নের নিজগ্রাম এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বটিয়াঘাটায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে। মরদেহটি সেখানে কীভাবে এলো এবং মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ঢাকাটাইমস/২০আগস্ট/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয় বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন
অপরাধ প্রতিরোধে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের
নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ