দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ২০:৫৮
অ- অ+

‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষার্থীদের দুর্নীতি না বলুন শপথ ও আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সোমবার সকালে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলার বামনহাটাস্থ গাবসারা উচ্চ বিদ্যালয়ে মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার নাসরীন পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীনুর ইসলাম, গাবসার উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল কদ্দুস খান, প্রধান শিক্ষক আলী আকবর, সাংবাদিক আখতার হোসেন খান, মিজানুর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
৩ মিনিটে স্বাস্থ্যমন্ত্রীকে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
সামনে ৫ দিনের সরকারি ছুটি, তবে সুখবরের সঙ্গে দুঃসংবাদও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা