ভাষাশহীদের প্রতি রেড ক্রিসেন্ট সোসাইটির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৮
অ- অ+

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

শুক্রবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের দায়িত্বরত পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক, স্বেচ্ছাসেবকসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার চত্বরে কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বলেন, ‘মনের টানেই ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ছুটে আসি। দীর্ঘ ৫০ বছর ধরে আসছি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। কারণ, তারা জাতির বীর সন্তান। মাতৃভাষা বাংলার জন্য জীবন দিযেছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার।’

তিনি বলেন, ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন। স্বাধীনতা আন্দোলনের মূল সূত্র হলো ৫২ এর ভাষা আন্দোলন। নতুন প্রজন্মকে এগুলি জানতে হবে।’

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এনআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেয়ের ছাগলচুরির ঘটনায় জড়িতদের ‘অমানুষ-পিশাচ’ বললেন আসিফ নজরুল
প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চায় বলেই নিষিদ্ধ আ.লীগ মিছিল দিতে পারে: সারজিস
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯১
প্রধানমন্ত্রীর আসনে নিষিদ্ধ আ.লীগের মিছিল ‘ভয়াবহ গোয়েন্দা ব্যর্থতা’: ফয়েজ আহমদ তৈয়্যব