এশিয়া একাদশের জন্য ক্রিকেটারদের নাম পাঠাইনি: গাঙ্গুলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৬
অ- অ+

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে দুটি টি-২০ ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মার্চে অনুষ্ঠিত ওই দুই ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের চারজন ক্রিকেটারের নাম বিসিবিকে পাঠিয়েছে বলে আইএএসএসের বরাত দিয়ে জানায় টাইমস অব ইন্ডিয়া।

তবে শনিবার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি নিশ্চিত করেছেন, এশিয়া একাদশের হয়ে ভারতের কারা কারা খেলবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে কাদের পাঠানো হবে তা নিয়ে আলোচনা চলছে।

সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ওই সময় কারা ফ্রি আছে সেটা আমরা বিবেচনা করে দেখছি। তার ওপর ভিত্তি করে ক্রিকেটার পাঠাবো আমরা। এ নিয়ে এখনও আমাদের আলোচনা চলছে।’ সংবাদ মাধ্যম স্পোর্টসস্টারকে তিনি আরো জানান, পাঁচজনের মতো ক্রিকেটার ওই সময় ফ্রি থাকতে পারে। এছাড়া ম্যাচ দুটির আন্তর্জাতিক স্বীকৃত হবে বলেও উল্লেখ করেন তিনি।

আগের প্রতিবেদনে বলা হয় যে, এশিয়া একাদশে খেলার জন্য চারজন ক্রিকেটারের নাম পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা হলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, ভারতীয় ওপেনার শেখর ধাওয়ান, পেসার মোহাম্মদ শামি ও চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।

উল্লেখ ১৮ ও ২১ মার্চ ম্যাচ দুটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২২ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সড়কের ইট খুলে বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে, দুর্ভোগে স্থানীয়রা
চোখে কি হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারীর? ব্যান্ডেজ বাঁধা নিয়ে যা জানা গেল
জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
বনানী আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে র‌্যাব-১ ও সোসাইটির প্রতিনিধিদের সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা