শরণখোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৬, ১৭:২২
অ- অ+

বাগেরহাটের শরণখোলায় উপকূলীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী ও নৈতিক মূল্যবোধবিষয়ক সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়েছে।

সোমবার সকালে শরণখোলা উপজেলার রায়েন্দা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে কোস্ট গার্ড বেইস মোংলা। সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলা এ ক্যাম্পে ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার মানুষের কল্যাণে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ, মাদকবিরোধী সচেতনতা, দেশপ্রেম, শৃঙ্খলা এবং আইন মেনে চলার গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় জনপদের মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬
পুলিশের আট কর্মকর্তাকে বদলি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ইসলামী আন্দোলনের কর্মসূচি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা