তথ্য কমিশনারের সঙ্গে কার্টার সেন্টারের পরিচালকের সাক্ষাৎ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩১
অ- অ+

প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের সঙ্গে সম্প্রতি তথ্য কমিশনে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা কার্টার সেন্টারের পরিচালক (রুল অফ ল প্রোগাম) মিজ লরা ন্যুম্যান এবং তার প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে তারা ‘এডভান্সিং ওমেন’স একসেস টু ইনফরমেশন’ প্রজেক্টের কর্মকাণ্ড, আরটিআই অনলাইন ট্র্যাকিং সিস্টেমের বর্তমান অবস্থা এবং এ সিস্টেম নিয়ে ডিনেটের সঙ্গে যৌথ কার্যক্রম এবং তথ্য কমিশনের সঙ্গে তথ্য অধিকার বিষয়ে পরবর্তীতে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় তথ্য কমিশনার আবদুল মালেক, তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) জেআর শাহরিয়ার, পরিচালক (গ.প্র.প্র.) ড. আ. হাকিম এবং ডিনেটের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় দলে থেকেও আলাদা ড্রেসিংরুম ব্যবহার করতে হবে সূর্যবংশীকে
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা