করোনা জৈব অস্ত্র কিনা তদন্ত করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২০, ১৫:২৯
অ- অ+

করোনাভাইরাসকে ইরানের মানুষের বিরুদ্ধে জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে তেহরান। ইরানের বিজ্ঞানী এবং গোয়েন্দা বিষয়ক বিশেষজ্ঞরা এ কাজে নেমেছেন।

করোনাবিরোধী লড়াইয়ের ইরানের জাতীয় সদর দফতরের অভিযান সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত জেনারেল নাসরুল্লাহ ফাতিয়ান সোমবার একথা জানিয়েছেন। ভিডিও লিংকের মাধ্যমে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন তিনি। খবর পার্সটুডের।

তিনি বলেন, করোনাভাইরাসকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহারের আশংকার যে কথা শোনা যাচ্ছে তা উড়িয়ে দেয়া হয়নি। এ ধরনের সব সম্ভাবনাকে সবদিক থেকে খতিয়ে দেখা হচ্ছে।

নাসরুল্লাহ ফাতিয়ান বলেন, ইরানি জনগোষ্ঠীর জেনেটিক গঠনকে কেন্দ্র করে এবং তাদের ওপর হামলার জন্য এ ভাইরাস তৈরি করা হয়েছে বলেও জল্পনা-কল্পনা করা হয়। এসব জল্পনা-কল্পনাও পরীক্ষা করে দেখা হবে।

ইরানে এখন পর্যন্ত ২৩ হাজার ৪৯ জন আক্রান্ত হয়েছেন এবং নিহত হয়েছেন ১৮১২ জন। তবে সম্প্রতি করোনায় আক্রান্তের হার ইরানে উল্লেখযোগ্য হারে কমে এসেছে।

ঢাকা টাইমস/২৪মার্চ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মাসে গ্রেপ্তার ২৮৪৪, অপরাধ দমনে ডিএমপির বিশেষ অভিযানের চিত্র তুলে ধরলেন কমিশনার
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক
নিম্ন আয়ের গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম অপরিবর্তিত
অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ ডিআইজি, গ্রেড-১ পেলেন দুইজন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা