শিল্পী সমিতিতে সহায়তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২০, ০৯:৩৯
অ- অ+

প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে সরকার ও প্রশাসনের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও নানাভাবে মানুষকে সচেতন ও সহায়তা করে যাচ্ছে। তার অংশ হিসেবে মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে বিএফডিসিতে ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। এই ত্রাণ কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এই সহযোগিতা পান চলচ্চিত্রের স্বল্প আযের শিল্পীরা। পুরো বিষয়টি তত্ত্বাবধান করে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র। পাশাপাশি বিএফডিসির পুরো এলাকায় ব্যাপকভাবে জীবাণুনাশক ছিটানো হয়। সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার ২০০ জন শিল্পীকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। সেখানে শিল্পী সমিতিও যৌথভাবে অর্থায়ন করে।

বিষয়টি নিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা চেষ্টা করছি যতটা সম্ভব অসচ্ছল শিল্পীদের পাশে থাকতে। আজকেও আমরা সমিতির পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করেছিলাম। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ও আমাদের জন্য আশীর্বাদ রূপে এসেছেন। তিনিও বেশ কিছু সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছেন।’

দেশে করোনা সংক্রমিত হওয়ার পর চলচ্চিত্রের কাজ বন্ধ হয়ে গেছে। যার ফলে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের শিল্পীরা। তাদের জন্য বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছে নিয়মিত যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতি।

এর আগে চিত্রনায়ক অনন্ত জলিলের দেয়া ত্রাণ দুই দফায় বিতরণ করেছিল সমিতি। এবার নিজেদের অর্থায়ন ও স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় খাদ্যসামগ্রী দিলেন তারা। জায়েদ খান জানান, ‘ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।’

ঢাকাটাইমস/০১এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4