স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বৃদ্ধ কারাগারে

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২০, ১৮:৩৭
অ- অ+

নড়াইলের নড়াগাতি থানার পানিপাড়া গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ৬০ বছরের বৃদ্ধকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আয়ূব আলীর (৬০) বাড়ি পানিপাড়া গ্রামে এবং পেশায় ভ্যানচালক তিনি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী একই গ্রামের আয়ূব আলী খন্দকারের ভ্যানে প্রাইভেট পড়তে যাওয়া-আসার পথে প্রায়ই স্কুলছাত্রীকে বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা বলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি লাজ-লজ্জার ভয়ে মেয়েটি তার পরিবারকে জানায়নি।

এদিকে শুক্রবার সকালেও মেয়েটি আয়ূব আলী খন্দকারের ভ্যানযোগে প্রাইভেট পড়তে যায়। এ সময় আয়ূব আলী খন্দকার সপ্তম শ্রেণির স্কুলছাত্রীর গায়ে হাত দিয়ে অশালীন আচরণ করে। ভুক্তভোগীর অভিযোগেরভিত্তিতে পুলিশ আয়ূব আলীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়।

(ঢাকাটাইমস/২৬জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুরুদাসপুরে এক রাতে ১২টি সেচ মোটর চুরি, বিপাকে কৃষক
দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
রাজধানীতে শান্তিপূর্ণভাবে পবিত্র আশুরার তাজিয়া মিছিল সম্পন্ন
সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ১, বনদস্যু বাহিনীর প্রধান আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা