জনতার ভিড়ে খোয়া গেল সোয়া লাখ টাকা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২০, ২৩:১৭
অ- অ+

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি যাওয়ার সময় মনোয়ারা বেগম নামে এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে সোয়া লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর সদরের অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ওই নারী উপজেলার সুখিয়া ইউনিয়নের শৈলজানী গ্রামের মানিক মিয়ার স্ত্রী।

জানা যায়, প্রায় দুই বছর আগে উপজেলা যুব উন্নয়ন কার্যালয় থেকে মনোয়ারা বেগমসহ ৮ জন নারী সমিতির মাধ্যমে ৭৫ হাজার টাকা করে ঋণ নেন। পর্যায়ক্রমে কিস্তির মাধ্যমে ওই ঋণ পরিশোধ করেন তারা। ঋণ পরিশোধ শেষে বুধবার সকালে তাদের জমাকৃত সঞ্চয়ের এক লাখ ২৫ হাজার ১০০ টাকার ৮টি চেক বুঝিয়ে দেওয়া হয়। পরে ওই চেকগুলো নিয়ে সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে যান তারা। এসময় যুব উন্নয়ন অফিসের মাঠকর্মী সালাহ উদ্দিন তাদের কাছ থেকে ওই চেকগুলো নিয়ে ব্যাংক থেকে তিনি নিজেই টাকা উত্তোলন করেন। পরে সোনালী ব্যাংক থেকে বের হয়ে প্রায় ৫০ গজ দূরে অগ্রণী ব্যাংকের সামনে এসে পাকুন্দিয়া-মির্জাপুর সড়কের ওপরে জনতার ভিড়ের মধ্যে মনোয়ারা বেগমের হাতে এ টাকাগুলো তুলে দেন সালাহ উদ্দিন। মনোয়ারা বেগম ওই টাকাগুলো তার ভ্যানিটি ব্যাগে রাখেন। এসময় ভিড়ের মধ্যে জনৈক এক ব্যক্তি সাইড দেন বলে মনোয়ারার শরীর ঘেঁষে দ্রুত চলে যান। এর কিছুক্ষণ পরই মনোয়ারা বেগম ভ্যানিটি ব্যাগ খুলে দেখতে পান কোন টাকা নেই।

মনোয়ারা বেগম বলেন, রাস্তার ওপরে মানুষের ভিড়ের মধ্যে আমার হাতে এই টাকাগুলো তুলে দেন সালাহ উদ্দিন। আমি টাকাগুলো ভ্যানিটি ব্যাগে রাখার পরই এক ব্যক্তি জায়গা দেন জায়গা দেন বলে আমার শরীর ঘেঁষে দ্রুত চলে যায়। পরক্ষণই দেখি আমার ভ্যানিটি ব্যাগে টাকা নেই।

এ ব্যাপারে জানতে মাঠকর্মী সালাহ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৩৫ নারী-পুরুষ গ্রেপ্তার
ডিজিএফআইয়ের ‘পিএস’ পরিচয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতারণার চেষ্টা, আনসারের তৎপরতায় আটক
বাফুফের হেড অব রেফারিজের পদত্যাগ
যাত্রাবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার